অসীম সে চাহে
সীমার নিবিড়
সঙ্গ
রবীন্দ্রনাথের
অখন্ড ব্যক্তিসত্তা সত্যদর্শী ব্রহ্মজ ঋষিগনের শাশ্বত কল্যাণবানীর দ্বারা
অনুপ্রানিত। তাঁর সমাজচিন্তা, ইতিহাস চিন্তা, শিক্ষা চিন্তায় বৌদ্ধধর্মের মৈত্রী ভাবনা, বাউলের মানবতাবাদ, গৌড়ীয় বৈষ্ণবগনের
রসসাধনা,
মরমিয়াবাদের
প্রেমধর্ম,
হিন্দুধর্মের
ভক্তিবাদ ও ইসলামের অদৃশ্য ভাতৃত্ববোধে তাঁর ধর্মচেতনা পরিপুষ্ট। তারঁ রচনাবলীতে
এমনই মুল-সুর নানাভাবে ধ্বনিত হয়েছে।



















