সোজাসাপটা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোজাসাপটা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সহবাস : পারমিতা চক্রবর্ত্তী



সহবাস
পারমিতা চক্রবর্ত্তী


সহবাস শব্দের অর্থ বিশ্নেষণ করলে দেখা যায় এই শব্দটির তিনটি আঙ্গিক বা দিক আছে - ১. একত্রে অবস্থান, অর্থাৎ এক সঙ্গে বাস করা ২. সংস্পর্শ, সান্নিধ্য (সহবাসের দ্বারা একরকম মন আরেক রকম হইয়া পড়ে ) ৩. সঙ্গম, রমন ( স্ত্রী সহবাস) {সহ+বাস}শব্দটিকে বিভিন্ন রূপে ব্যবহার করে থাকি ৷ সহবাস শব্দটি বললেই সবার আগে যেটি মাথায় আসে তা হল একটি নারী ও পুরুষের সহ অবস্থান তা দৈহিক, মানসিক এবং পারিপার্শিক সবটুকুই বোঝা যায় । এখনদেখা যাক এই শব্দটিকে নিয়ে কে কী ভাবে ভেবেছেন :

ধর্ম যখন মানবিকতার অন্তরায় ~ তৈমুর খান



ধর্ম যখন মানবিকতার অন্তরায়
তৈমুর খান

ধর্মই কি একদিন পৃথিবী ধ্বংস করিবে? যেদিন হইতে ধর্ম আসিয়াছে সেদিন হইতে যুদ্ধও আসিয়াছে। ধর্ম যদি শান্তি লইয়া আসিত তাহা হইলে পৃথিবীতে কি এত মৃত্যু, এত রক্তপাত দেখিতে হইত? মানবিকতা বনাম ধর্ম কে বড়ো? ধার্মিকেরা ধর্মকেই বড়ো করিয়া তুলিয়া ধরিবেন। মানবিকতাকে ধর্মের কাছে তুচ্ছ করিয়া হীন প্রতিপন্ন করিবেন। কারণ মানবিকতায় পরকাল নাই। পরকালের মোহময় সুখের হাতছানিও নাই। ধর্ম এভাবেই যুক্তি ও সত্যকে অস্বীকার করেই তাহার সাম্রাজ্য বিস্তার করিয়া চলিয়াছে। আমেরিকান মুক্তচিন্তাবিদ লেখক লেমুয়েল কে. ওয়াশবার্ন (১৮৪৬) এই জন্যই বলিয়াছেন :  “Most men would kill the truth, if the truth would kill their religion.”  সুতরাং ধর্ম একটি অন্ধকার অদৃশ্য রূপকথার কাল্পনিক প্রজ্ঞা মাত্র। ধর্মজীবীদের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত কাল্পনিক সত্যের উপরই ইহার ইমারত নির্মিত হয়। হয়তো এই কথা ভাবিয়াই বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলিয়াছিলেন  :  “‘religious truth’  conveys nothing clear to me at all.”  এই সত্যকে খুঁজিয়া দেখিবার প্রয়াস কাহারও নাই, অথচ এক প্রগাঢ় অন্ধ আবেগ রহিয়াছে। এই আবেগ এমনই যাহা এ বিষয়ে অধিক প্রশ্নও তুলিবে না। গড্ডালিকা প্রবাহে গা ভাসাইয়া চলিতে পারিলেই নিজেকে ধন্য মনে করিবে।

বং বনসাই ~ মৈ মৈত্রেয়ী



বং বনসাই
মৈ মৈত্রেয়ী

স্বদেশী কোনো গাছের বীজ যদি বিদেশের মাটিতে ফেলা হয়, তাহলে সে নিজের মতো করে সেই মাটিকে আঁকড়ে ধরে। সেই দেশের জলবায়ুতে নিজেকে মানিয়ে নেয় ঠিকই কিন্তু নিজের বৈশিষ্ট্যকে বজায় রাখে। কিন্তু সেই গাছকে যদি বড় করে প্রবাসে নিয়ে যাওয়া হয়, তাহলে অনেকসময়ই সে তার নিজস্বতা হারিয়ে ফেলে। অথচ এর উল্টোটা হওয়াই কিন্তু স্বাভাবিক ছিল।

কেন পড়ব কবিতা? ~ অলভ্য ঘোষ



কেন পড়ব কবিতা?
অলভ্য ঘোষ

ইদানীং প্রায় শোনা যায়; কবিতার পাঠক কমছে স্ট্যান্ডার্ড অফ লিভিং না বাড়ালে কাউকে ইমপ্রেসড করা যায় না বাস্তবে নেমে না এলে জীবন প্রতি-পদক্ষেপে বিশ্বাস ঘাতকতা করবে কবিরা কাজকর্ম করবে না ভেক ধরে দিস্তা দিস্তা কবিতা লিখে মানুষকে এক্সপ্লয়েড করে খেটে খা দেখবি কবিতা উবে যাবে যা ব্যবহারিক জীবনে একটুও কাজে আসবেনা পড়ে কী লাভ কবিতার বই পড়ার চাইতে বেনী মাধব শীলের পাঁজি পড়া ভাল

সমকামিতার চতুষ্কোণ ~ পারমিতা চক্রবর্ত্তী



সমকামিতার চতুষ্কোণ
পারমিতা চক্রবর্ত্তী

বাংলায় সমকামিতা শব্দটির গঠন সংস্কৃত-সঞ্জাত। সংস্কৃত শব্দ সম’-যার অর্থ সমান অথবা অনুরূপ এবং কামশব্দের অন্যতম অর্থ যৌন চাহিদা, রতিক্রিয়া তথা যৌন তৃপ্তি। অতঃপর এই দুই শব্দের সংযোগে উৎপন্ন সমকামিতা শব্দ বলতে আমরা বুঝি অনুরূপ বা সমান বা একই লিঙ্গের মানুষের (বা প্রাণীর ক্ষেত্রে অন্য প্রাণীর) প্রতি যৌন আকর্ষণ ৷'সমকামিতা' ইংরেজি প্রতিশব্দ হোমোসেক্সুয়ালিটি৷ যা এসেছে গ্রিক শব্দ হোমোএবং ল্যাটিন শব্দ  সেক্সাসগ্রিক ভাষায় হোমোবলতে বোঝায় সমধর্মী বা একই ধরণের।

ওরাও মানুষ - শ্রাবণী সিংহ



ওরাও মানুষ
শ্রাবণী সিংহ

আমি তখন স্কুলে পড়ি, ক্লাস ফোরে লখ্‌নৌ-এর এক আত্মীয় বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে অভাবনীয় অভিজ্ঞতা হল বৌভাতের পরদিন বাড়ির সবাই তটস্থ, হিজড়েদের ভয়াল ছায়া কখন পড়বে  বাড়িতে বাচ্চা হলে বা বিয়ের পর নতুন বৌ আসা উপলক্ষ্যে জবরদস্তি ওরা বাড়ি ঢুকে টাকা আদায় করে ১০/ ১২ হাজার কখনও লাখ টাকাও হতে পারে, যা চাইবে দিতেই হবে না দিলেই অভিশাপ বর্ষণ-সপরিবারে নাশ হবি, বাচ্চা মরবে বৌ মরবেইত্যাদি ইত্যাদি প্রত্যক্ষদর্শী যারা, তারা তা ভালোই জানেন

মুক্তিযুদ্ধ : ষাটের দশক বনাম ছয় দফা ~ ইমাম গাজ্জালী


মুক্তিযুদ্ধ : ষাটের দশক বনাম ছয় দফা
ইমাম গাজ্জালী

যুদ্ধ হল রক্তপাতময় রাজনীতি, আর রাজনীতি হল রক্তপাতহীন যুদ্ধ’ : মাও সে তুং

এক

বাংলাদেশে ঊনিশশএকাত্তর সালকে যারা সামরিক তৎপরতার মধ্যে দেখেন, তারা খণ্ডিত ইতিহাসই দেখেন ঊনিশশএকাত্তর সাল হল ষাটের দশকে যে নতুন ধারার রাজনীতির সূচনা হয়েছিল, একাত্তর হল সেই রাজনীতির পরিণতি, ঠিক পরিণতি নয় অপভ্রংশ একাত্তরের রাজনীতির সূচনা হয়েছিল ষাটের দশকে যে রাজনীতি ছিল একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতি যে রাজনীতি গড়ে তোলার কৃতিত্ব কোনো দলের নয়, বরং সেটা সেই সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে গড়ে ওঠা একটি তরুণ প্রজন্মের

রাবেয়া রাহীম~নারীর শরীর ও ঋতুনিবৃত্তিকাল বা মেনোপজ

মেনোপজের সময় মন ভালো রাখার জন্য মেয়েদের নিজেদেরই সচেতন হতে হবে৷ নিজের সঠিক খেয়াল নিতে হবে৷ সবচেয়ে যেটা জরুরি সেটা হলো মেয়েদের নিজের কর্মজগৎ৷ বিভিন্ন কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখলে মানসিক অবসাদের সম্ভাবনা থাকবে না৷ সাধারণভাবে প্রৌঢ়ত্বের শুরুতে ৪৮ থেকে ৫২ বছর বয়সের মধ্যে মেনোপজ হয়। এই বয়সে যদি সম্পূর্ণ এক বছর টানা পিরিয়ড বন্ধ থাকে তাহলেই তাকে বলা হবে মেনোপজ। আর এই পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ায় অনেকে মানসিক অবসাদে ভোগে।অনেক সময় নিজের সন্তান ও অন্যান্য অল্পবয়স্ক আত্মীয়স্বজন থেকে মানসিক দূরত্ব তৈরি করে ফেলেন এবং ক্লান্তি ও বিষাদে মন ভারাক্রান্ত করে ফেলেন। অথচ এই সময়কার পরিবর্তন জীবনের আর একটি নতুন অধ্যায়ের সূচনা ভেবে নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলেই বিগত যৌবনের জন্য আকাঙ্ক্ষা ও উদ্বেগ ভুলে যাওয়া সহজ হয়।~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

অলভ্য ঘোষ~আবিশ্ব মুসলিম বিদ্বেষের নেপথ্যে

কট্টর ইসলাম বা মৌলবাদী ইসলামী সংগঠন গুলোও অজগরের মত সারা পৃথিবীর অন্য সম্প্রদায়কে গিলতে চেয়েছে সাম্রাজ্যবাদের মতোইইসলামের নামে রাষ্ট্র, ইসলামের নামে জিহাদি নির্মাণ এসব সাম্রাজ্যবাদের  আরেক নমুনা।। আজ তাই অন্য সম্প্রদায়রা বিশ্বাস করতে পারছে না তাদেরকথা হচ্ছে ইসলামকে অনেক বেশি সহিষ্ণুতার পরিচয় দিতে হবেকারণ তাদের  দুর্বলতা  সাম্রাজ্যবাদ মূলধন করে জাতি দাঙ্গা তৈরিতে কাজে লাগাচ্ছে উগ্রপন্থা নাম দিয়ে লুটছেশুধু মুসলিম কেন যেখানে যেখানে হিন্দু,  খ্রিস্টান,  বৌদ্ধ,  ইহুদি যে কোন মানুষের ওপর নির্যাতন নেমে আসবে আমরা বিরোধিতা করবো। দেশের হিন্দু অত্যাচারের বিরুদ্ধে যতটা ভিড় মিছিলে হবে;  মুসলমান অত্যাচারের বিরুদ্ধেও থাকবে সমান ভিড় সেদিন ভয় পাবে ধর্মের নামে মানবতা নিয়ে খেলা করা মানুষগুলো বুঝবে মানুষ জাগছে তাদের আর ভাগ করা যাবে নাইসলামের নাম করে কঠোর মানবতা বিরোধী সংগঠনগুলোকে আমাদেরই রুখতে হবে যেমন মোকাবেলা করতে হবে মানবতা বিরোধী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সংগঠনগুলোর~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~‍~~

রাহাত মুস্তাফিজ - সাম্প্রতিক বাংলাদেশ

বাংলাদেশ আওয়ামী লীগকে বলা হয় অসাম্প্রদায়িক, সেক্যুলার, জাতীয়তাবাদী রাজনৈতিক দল। এই দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। বাহাত্তরে একটি সেক্যুলার সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়েছে। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি দেশের মানুষের প্রত্যাশা বাড়িয়ে দেয়। অতঃপর ৭১র মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত প্রভাবশালী চিহ্নিত রাজাকারদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হলে মানুষের প্রত্যাশা আকাশচুম্বি হয়। ২০১৩ সালে রাজাকার কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে আশাভঙ্গের সূচনা হয়।ফলশ্রুতিতে রাজধানীর শাহাবাগে সৃষ্টি হয় সতঃস্ফূর্ত জনতার  ঐতিহাসিক গণজাগরণ! যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে শিক্ষিত, সচেতন, মধ্যবিত্ত শ্রেণি ফেটে পড়ে। শাহাবাগের আগুন ছড়িয়ে পড়ে সারাদেশে। এমন একটা পরিস্থিতিতে শাহাবাগের সেক্যুলার স্পিরিটের একদম বিপরীতে অবস্থানকারী শক্তির উত্থান ঘটানো হয় দেশে। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

পারমিতা চক্রবর্ত্তী - বৃদ্ধাশ্রম কি সত্যই বৃদ্ধ - আশ্রম

বৃদ্ধশ্রম (বৃদ্ধাশ্রম নয়) নিয়ে কিছু কথা লিখতে হবে ভাবিনি কিন্তু এই দায় থেকে নিজেকে সরিয়ে রাখতে পারলাম না ৷ পাশ্চাত্য উন্নয়নশীল দেশগুলিতে শিশুশ্রম নিয়ে এত সোচ্চার কিন্তু বৃদ্ধাশ্রম নিয়ে তারা এত নীরব কেন? জাতিসংঘ, ইউনেস্কো বা ইউএনডিপি, যাই বলুন বৃদ্ধাশ্রমের বিপক্ষে কি তাদের কোনো প্রচারণা অাছে? সহজ উত্তর সবার জানা এক্ষেত্রে তাদের অবস্থান ঠিক গিরগিটির মত। পাশ্চাত্যের দেশসমূহে ভঙ্গুর পরিবারপ্রথা, পিতৃপরিচয়হীন প্রচুর সন্তান, মায়ের দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ .... বিয়ে। এসব নানাবিধ অসঙ্গতিপূর্ণ অবস্থা পশ্চিমা ও ইউরোপীয় দেশসমূহে দেখা যায়। ফলসরূপ সেখানকার বৃদ্ধ-বৃদ্ধারা খুব কম ক্ষেত্রেই পারিবারিক বন্ধনের উষ্ণতা পায়। খুব অবাঞ্ছিত, কষ্টকর, মমতাহীন ও নিঃসঙ্গ জীবন সেসব মানুষদের ৷ একা একা তাদের নিজেদের কাজ নিজেদের করতে হয় শরীর/মন না চাইলেও। ছেলেমেয়েরা থাকে শহরের এক বা অন্যপ্রান্তে। বার্থডে, খ্রিস্টমাসে কার্ড পাঠিয়ে উইশ করে তাদের দায়িত্ব শেষ। 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

বিপ্লব রহমান - মধ্যরাতে পাহাড়ে প্রলয়



আমরা যারা প্রাণ-প্রকৃতি পরিবেশ রক্ষার কথা বলি, তারা মানবাধিকারের দৃষ্টিতে রাজনৈতিক কারণে তো বটেই, পরিবেশগত ঝুঁকির কারণেও বহুবছর ধরে পাহাড়ে বেআইনী বসতি স্থাপন  বন্ধের কথা বলে আসছি। কিন্তু ভোটের হিসেব কষে পাহাড়ে আদিবাসী পাহাড়িদের সংখ্যালঘু করতে, বাঙালি সেটেলার ভোট বাড়াতে দিনের পর দিন সেখানে বহিরাগতদের বসতি দেওয়া হয়েছে। নদীভাঙা, হত-দরিদ্র বাঙালি এসব মানুষের পাহাড়-জঙ্গল-জলা সম্পর্কে নূন্যতম ধারণা নেই। তাই বন উজার ও গাছ কেটে লাকড়ি সংগ্রহ করা তাদের প্রধান পেশা হয়ে দাঁড়িয়েছে। বসতি গড়তে গিয়ে যথেচ্ছ পাহাড়-টিলা কাটা ছাড়াও রয়েছে বেআইনি ইটভাটার দৌরাত্ব। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে শহরের উপকন্ঠেই চোখে পড়বে পাহাড় কেটে নাশ করা এসব ইটভাটার দৌরাত্ব। এসব নিয়ে প্রতিবেদন করতে গিয়ে কিছুদিন আগেও সাংবাদিক সহকর্মি বুদ্ধজ্যোতি চাকমা প্রভাবশালী মহলের রোষানলে পড়েছেন।  আর দিনের পর দিন পাহাড় থেকে প্রাকৃতিক বন ও বড় বড় গাছ কাটার ফলে কথিত অরণ্যভূমি পার্বত্যাঞ্চল আসলে পরিনত হয়েছে সবুজ মরুভূমিতে। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ধর্ম নিরপেক্ষতা * রওশন আরা বেগম


ইহজাগতিক ভাবনার ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন অপরিসীম। আর এই ধর্মের থেকে চিন্তার মুক্তিতেই ধর্মনিরপেক্ষতার অর্থ সম্পুর্ণ হয়। ধর্মনিরপেক্ষতা আধুনিক রাষ্ট্রের মূলনীতি বলেই স্বীকৃত হয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি একেবারেই অসত্য। ধর্মের সাথে যে রাষ্ট্রের সম্পর্ক নেই তা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষতা বলতে তাই বোঝায় রাষ্ট্রীয় উদযোগের সঙ্গে ধর্মীয় বিষয়ের সংযোগহীনতা, পরলৌকিক বিষয়ের সঙ্গে সম্পর্কহীন তবে ইহোজাগতিকতাই রাষ্ট্রের প্রধান ধর্ম। ধর্ম থাকতে পারে নাগরিকের ব্যক্তিগত বিশ্বাস ও আচরণের বিষয় হয়ে। রাষ্ট্র সকলকে নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা ও অধিকার দেবে সেই সাথে ধর্মহীন বা নাস্তিকের অধিকারও নিশ্চিত করবে সমান ভাবে। তবে রাষ্ট্রের সাথে কোন ধর্মের সম্পর্ক থাকবে না। একজন নাস্তিক ধর্মনিরপেক্ষতার মাধ্যমে তার মত প্রকাশ করার অধিকার রাখে আর সেই অধিকার রক্ষা করার দায়িত্ব আধুনিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের।~~~~~~~~~~~~~~~~~~~~

গোড়ায় গলদ * বিপ্লব রহমান

কিন্তু ইতিহাস বলছে, শুধু অস্ত্রে জিহাদী সন্ত্রাস বন্ধ করা যায় না। বিশেষ করে জিহাদ যখন সুইসাইডাল হয়, তখন তো নয়ই। আফসোস, মগজ ধোলাই হওয়া জিহাদীরা যদি ভাবতে পারতেন, আইএস কাদের সৃষ্ট, এর অস্ত্র-অর্থের উৎস, নিরীহ মানুষ বধে ক্ষতি কার, লাভই বা কার, জিহাদীরা কাদের ক্রিড়ানক, তাহলে হয়তো পুরো কর্মযজ্ঞ কঠিন হতো, কিন্তু তা হওয়ার নয়, জঙ্গিদের ধর্মের নামে ভাবনার জগৎটিকে একপেশে করে তৈরি করা হয়েছে একেকটি মুজাহিদ কিলিং মেশিন। তাই শুধু বল প্রয়োগে ফ্যানাটিক ফারাবি থেকে শুরু করে নিবরাসদের দমন করা যাবে না। আর দু-একটি মাদ্রাসা বা পিস টিভি বন্ধই যথেষ্ট নয়। ~~~~~~~~~~~~~~~~~~~~